ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:২৫
প্রকাশিত : আগস্ট ২৬, ২০২৫
আপডেট: আগস্ট ২৬, ২০২৫
প্রকাশিত : আগস্ট ২৬, ২০২৫

ঠাকুরগাঁওয়ে মাদক-অস্ত্রসহ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় আটক

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের (অনুর্ধ্ব-১৫) সাবেক খেলোয়াড় আশিকুর রহমান আশিকসহ তার ঘনিষ্ঠকে দেশীয় অস্ত্র, ইয়াবা ও মোটরসাইকেলসহ আটক করেছে পুলিশ।

সোমবার গভীর রাতে পৌর শহরের পীরগঞ্জ-রানীশংকৈল সড়কের বথপালিগাঁও এলাকায় এডভান্স এলপিজি স্টেশনের পেছন থেকে এ অভিযান চালিয়ে তাদের আটক করলেও মাদক সম্রাট আরমান পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মাদক সম্রাট আরমান ওই এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। তাকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হলে তার সহযোগী আশিক ও বাধন পুলিশের হাতে ধরা পড়ে। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা, একটি রামদা, একটি চাপাতি ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়। পাশাপাশি তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

আটক আশিক পৌর শহরের বথপালিগাঁও মহল্লার মৃত খলিলুর রহমানের ছেলে এবং বাধন একই শহরের রঘুনাথপুর মহল্লার মকবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, দেশের বাইরে ফুটবল খেলে চমকও দেখিয়েছেন আশিক। ২০১৯ সাল নেপালে অনুষ্ঠিত হওয়া মালদ্বীপের সাথে বাংলাদেশের খেলায় ৭৫ মিনিটে আশিক মাঠে নেমে একাই ২ গোল দেন। ওই খেলায় ৯-০ গোলে বাংলাদেশ জিতে যায়। সে সময় উদীয়মান ফুটবলার হিসেবে বেশ আলোচনায় আসেন আশিক। কিন্তু পরবর্তীতে নানা কারণে মাঠ ছেড়ে মাদকের জগতে ঢুকে পড়েন।

সচেতন মহল মনে করছে, জাতীয় দলের সাবেক ফুটবলার আশিকের মতো তরুণদের মাদকের পথে যাওয়া সমাজের জন্য বড় ধরনের হুমকি।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। আটককৃত আশিক ও বাধনকে মাদক সম্রাট আরমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে। রাতেই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ সকাল ১১ টার দিকে তাদেরকে ঠাকুরগাঁও জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram