ঢাকা
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:২৩
প্রকাশিত : আগস্ট ১৫, ২০২৫
আপডেট: আগস্ট ১৫, ২০২৫
প্রকাশিত : আগস্ট ১৫, ২০২৫

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মা ও তিন মাসের শিশু নিহত

মো: ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের সোনালী ব্যাংকের সামনে শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১১টায় এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা ঘটেছে।

ডাঙ্গাপাড়ার হাকিমপুর থেকে দিওড় ইউনিয়নের ধানঘরা গ্রামের বাড়ি ফিরছিলেন গোলাম রব্বানী, তার স্ত্রী ও তিন মাসের শিশু। পথে একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান স্ত্রী ও শিশু। স্বামী গোলাম রব্বানী অলৌকিকভাবে বেঁচে গেলেও, স্ত্রী ও সন্তানের নিথর দেহের সামনে দাঁড়িয়ে তার বুকফাটা আর্তনাদ “আমাকেও মেরে ফেলো, আমি বাঁচতে চাই না” উপস্থিত জনতার হৃদয় বিদীর্ণ করেছে।

দুর্ঘটনার খবর পেয়ে বিরামপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহ সড়কের পাশে সরিয়ে রাখে। স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর মাত্র কয়েক মিনিটের মধ্যে মহাসড়কে পাঁচ শতাধিক মানুষ ভিড় জমায়, যা সাময়িকভাবে যান চলাচল ব্যাহত করে।

বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত ট্রাক ও চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান চলছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram