ঢাকা
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:১২
প্রকাশিত : জুলাই ২৪, ২০২৫
আপডেট: জুলাই ২৪, ২০২৫
প্রকাশিত : জুলাই ২৪, ২০২৫

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নদী থেকে জেলের লাশ উদ্ধার

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদী থেকে আনারুল ইসলাম আনার (৫৫) নামে এক জেলের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার টাঙ্গন নদীর করনাই গড়িয়াপাড়া ঘাট থেকে পুলিশ তার লাল উদ্ধার করে। আনারুল ইসলাম আনার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের মৃত: কাসেম আলীর ছেলে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, গতকাল বুধবার রাতে আনারুল ইসলাম আনার টাঙ্গন নদীর মাহালী পীরের ঘাটে জাল নিয়ে মাছ ধরতে যায়, সে আর বাড়ি ফিরে আসেনি। আজ সকালে স্থানীয়রা আনারুলে ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আনারুল ইসলামের ভাসমান লাশ উদ্ধার করে।

পীরগঞ্জ থানার সেকেন্ড অফিসার এস আই আব্দুর হালিম জানায়, পুলিশ লাশ উদ্ধার করেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram