ঢাকা
১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:১২
প্রকাশিত : জুন ৩, ২০২৫
আপডেট: জুন ৩, ২০২৫
প্রকাশিত : জুন ৩, ২০২৫

পাটগ্রাম রেলস্টেশনে পুশ ইনের শিকার ২ ভারতীয় বৃদ্ধের সন্ধান

লালমনিরহাটের পাটগ্রাম রেল স্টেশনে দুই ভারতীয় বৃদ্ধের সন্ধান মিলেছে। সোমবার (২ জুন) দিবাগত রাতে স্থানীয় লোকজন তাদের চিহ্নিত করেন।

তাদের একজন ইউসুফ আলী (৭৪) দেশটির আসাম রাজ্যের জড়ং জেলার চেপাজা থানার বাসিন্দা। অপরজন শামসুল হক (৬৫)। তার বাড়ি একই রাজ্যের গোয়ালপাড়া জেলার বিজনী থানায়।

বাংলা ভাষাভাষী দুই ভারতীয় জানান, গত ২৮ মে অন্যদের সঙ্গে তাদের পুশইন করা হয়। পরে তারা লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকা ঘুরে পাটগ্রাম রেল স্টেশনে আশ্রয় নেন।

পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানান, বিষয়টি আমরা জেনেছি। এ বিষয়ে পাটগ্রাম বিজিবি ক্যাম্পে সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, তারা যদি ব্যবস্থা না নেয় তাহলে দুই ভারতীয়র বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে, গত ৩০ মে বুড়িমারী রেল স্টেশনে আটক হন পুশইনের শিকার দুই নারীসহ ছয় ভারতীয়।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram