ঢাকা
২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৪১
প্রকাশিত : এপ্রিল ২৯, ২০২৬
আপডেট: এপ্রিল ২৯, ২০২৬
প্রকাশিত : এপ্রিল ২৯, ২০২৬

অবৈধভাবে তেল মজুতের দায়ে মান্দায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: মান্দায় অবৈধভাবে ট্যাংকলরিতে জ্বালানি তেল মজুত করার সময় এক ব্যবসায়ীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ভালাইন ইউনিয়নের বৈদ্যপুর বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার ভালাইন ইউনিয়নের চকবাবন গ্রামের ইদ্রিস আলীর ছেলে ব্যবসায়ী এরশাদ আলী (৪০) এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শাকতোলা এলাকার আছের আলীর ছেলে আনোয়ার হোসেন (৩৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৈদ্যপুর বাজারে অভিযান চালানো হয়। এ সময় বাজারে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে গভীর রাতে একটি ট্যাংকলরি থেকে তেল নামিয়ে অবৈধভাবে গুদামজাত করার প্রমাণ পেয়ে ঘটনাস্থল থেকে ব্যবসায়ী এরশাদ আলী ও আনোয়ার হোসেনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে পুলিশ একটি তেলবাহী ট্যাংকলরি, প্রায় ৫ হাজার ১০০ লিটার ডিজেল এবং নগদ ৫৫ হাজার টাকা জব্দ করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে লরির চালক আজমত আলী (৫৪) ও তার সহযোগী তারেক রহমান (২৩) পালিয়ে যায়। তাদের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় বলে জানা গেছে।

এ বিষয়ে মান্দা থানার ওসি খোরশেদ আলম জানান, ঘটনায় পুলিশ বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃত দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram