ঢাকা
প্রকাশিত : August 25, 2024
আপডেট: August 25, 2024
প্রকাশিত : August 25, 2024

লক্ষ্মীপুরে পানিবন্দিদের জন্য ১৫৫ মেট্রিক টন চাল ও ১০ লাখ টাকা বরাদ্দ

মাসুদুর রহমান খান, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের পাঁচটি উপজেলায় অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের জন্য ১৫৫ মেট্রিক টন জিআর চাল ও ১০ লাখ নগদ টাকা (জিআর ক্যাশ) বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইউনুস মিয়া পৃথক দুটি চিঠিতে চাল ও নগদ অর্থ বরাদ্দ দেন।

বরাদ্দকৃত চালের মধ্যে জেলার সদর উপজেলায় ৩০ মেট্রিক টন, রায়পুরে ২৫ মেট্রিক টন, রামগঞ্জে ৫০ মেট্রিক টন, রামগতিতে ২০ মেট্রিক টন ও কমলনগরে ৩০ মেট্রিক টন রয়েছে। বরাদ্দকৃত টাকার মধ্যে প্রত্যেক উপজেলার জন্য দুই লাখ টাকা করে দেওয়া হয়।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইউনুস মিয়া জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের চাহিদা অনুযায়ী ও জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক চাল ও নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

লক্ষ্মীপুরের পাঁচটি উপজেলায় গত কয়েকদিনের অতিবৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে প্রায় ছয় লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন৷এদিকে গত দুদিন ধরে নোয়াখালীর বন্যার পানি লক্ষ্মীপুর সদরের পূর্বাঞ্চলে প্রবেশ করতে শুরু করেছে। ফলে পানির উচ্চতা বেড়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram