ঢাকা
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:২৭
প্রকাশিত : মার্চ ১১, ২০২৬
আপডেট: মার্চ ১১, ২০২৬
প্রকাশিত : মার্চ ১১, ২০২৬

ইরানের ২০০ কেজির বেশি ইউরেনিয়াম ইসফাহানের টানেলে থাকতে পারে

জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, ইরানের ২০০ কেজির বেশি ইউরেনিয়াম ইসফাহানের টানেলে থাকতে পারে। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানায়।

গত বছরের জুনে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পরও ইসফাহানের ওই টানেলে ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা ইউরেনিয়াম সংরক্ষিত ছিল। ধারণা করছি, ইউরেনিয়াম এখনো সেখানেই থাকতে পারে।

জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুনে, ইরানে ইসরায়েলের হামলার পর মোট প্রায় ৪৪০ কেজি (৬০ শতাংশ) সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল। এর প্রায় অর্ধেকই ইসফাহানে সংরক্ষিত ছিল বলে ধারণা করা হয়।

তবে, সংস্থার সর্বশেষ পরিদর্শনের সময়ও সেখানে ২০০ কেজির বেশি ইউরেনিয়াম ছিল বলে জানিয়েছেন গ্রোসি।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram