ঢাকা
প্রকাশিত : January 16, 2025
আপডেট: January 16, 2025
প্রকাশিত : January 16, 2025

আবারও শিশুসহ ৩৮ রোহিঙ্গার অনুপ্রবেশ

মায়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে শিশুসহ ৩৮ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজারের টেকনাফের বাহারছড়া উপকূল থেকে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শোভন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করে বলেন, মাছ ধরার ট্রলারে করে উপকূলে অনুপ্রবেশকালে শিশুসহ ৩৮ রোহিঙ্গাকে আটক করা হয়। এদের মধ্যে ৩০ শিশু ও ৮ নারী রয়েছে। তারা মায়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্তের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, অনুপ্রবেশ ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

এর আগে, গত ৫ জানুয়ারি মেরিন ড্রাইভের টেকনাফের মুন্ডারডেইল ঘাটে একটি ট্রলারে করে আসা নারী-শিশুসহ ৩৬ জন রোহিঙ্গাকে আটক করেছিল বিজিবি।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram