ঢাকা
প্রকাশিত : October 3, 2026
আপডেট: October 3, 2026
প্রকাশিত : October 3, 2026

সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান

সেনাবাহিনীর কঠোর ও নিশ্ছিদ্র নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান। শনিবার (৩ অক্টোবর) সকাল সোয়া ৭টায় জ্বালানিবাহী ৩টি লরি রূপপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ, এসআরবি, ডগ স্কোয়াড, এপিবিএনের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর বহর ইউরেনিয়াম নিয়ে রওনা হয়। তিনটি লরিতে ইউরেনিয়াম এবং একটিতে অন্যান্য সরঞ্জামাদি নিয়ে যাওয়া হচ্ছে। সাথে আছে রাশিয়া থেকে আগত বিশেষজ্ঞ দলও। বহর চলাচলের রাস্তায় সাময়িক গাড়ি চলাচল বন্ধ করে রাখা হয়েছে। ফলে কিছু কিছু জায়গায় তৈরি হয়েছে তীব্র যানজট।

এর আগে, শুক্রবার রাতে বিতর্ক ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়ামবাহী বিমান ঢাকায় পৌঁছায় ঢাকায়। চালানটি বুঝে নেন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে আরও ৯টি ফ্লাইটে আসবে রূপপর পারমাণবিক কেন্দ্রের জন্য ইউরেনিয়ামের চালান।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram