ঢাকা
প্রকাশিত : October 2, 2026
আপডেট: October 2, 2026
প্রকাশিত : October 2, 2026

ফকিরহাটে বসতঘর থেকে সাবেক ইউপি সদস্য’র মরদেহ উদ্ধার

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড পাগলা দেয়াপাড়া গ্রামে বসতঘর থেকে সাবেক ইউপি সদস্য শেখ মুজিবুর রহমানের (৮০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। শেখ মুজিবুর রহমান উপজেলার সদর ইউনিয়নের পাগলা দেয়াপাড়া গ্রামের মৃত মশিউদ্দিন শেখ ওরফে শেখ মশিয়ার রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে ওই বসতঘর থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা ঘরের দরজা ভেঙে মুজিবুর রহমানকে খাটের উপর মৃত অবস্থায় দেখতে পান। পরে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ওই ইউপি সদস্য মুজিবুর রহমানকে শেষ বার দেখেন। এরপর থেকে তাকে আর দেখা যায়নি। ধারণা করা হচ্ছে গত ৩ দিনের যে কোন সময় তিনি মারা গেছেন।

জানা গেছে, মৃৃত মুজিবুর রহমানের স্ত্রী ও সন্তান মারা গেছেন অনেক আগে। এক মেয়ে সে তার স্বামীর বাড়িতে থাকেন। ছেলের সন্তান অর্থাৎ নাতী মো: সাইদুর রহমান ইমন তিনি থাকেন অন্যত্র। ফলে ওই বাড়িতে তিনি একা বসবাস করতেন বলে জানান স্থানীয়রা।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রজিউল্লাহ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে কিভাবে মারা গেছে ময়না তদন্ত প্রতিবেদন আসলে জানা যাবে। তবে মরদেহ দেখে প্রাথমিক ধারণা করছেন তিনি আরো ২/৩দিন আগে মারা গেছেন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram