ঢাকা
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:০৮
প্রকাশিত : জুলাই ১৩, ২০২৬
আপডেট: জুলাই ১৩, ২০২৬
প্রকাশিত : জুলাই ১৩, ২০২৬

বৃষ্টি থামলেও কাটেনি জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

শনিবার ভোর থেকে রোববার দুপুর পর্যন্ত টানা ভারী বৃষ্টিতে কার্যত স্থবির হয়ে পড়ে রাজধানীর জনজীবন। জলাবদ্ধতা, তীব্র যানজট এবং গণপরিবহনে অতিরিক্ত ভিড়ের কারণে অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়।

তবে সন্ধ্যার পর বৃষ্টি থেমে গেলেও এখনও দুর্ভোগ কাটেনি। মধ্যরাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়কে জমে থাকা পানির কারণে যানবাহন চলাচল ব্যাহত হয়। এতে দীর্ঘ সময় আটকে থেকে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। সোমবার (১৩ জুলাই) ভোররাত পর্যন্ত রাজধানীর বেশ কয়েকটি সড়কে দুর্ভোগের এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, ইসিবি থেকে ফ্লাইওভার পর্যন্ত সড়কে পানি জমতে থাকতে দেখা যায়। এছাড়াও মতিঝিল, কাকরাইল, নিউমার্কেট, মিরপুরসহ বিভিন্ন এলাকার অলিগলিতেও একই অবস্থা। পানিতে অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন বিকল হয়ে পড়ে। তবে বৃষ্টি শেষ হওয়ার দীর্ঘ সময় পরও পানি জমে থাকায় ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা। তারা বলেন, কর্তৃপক্ষের উদাসীনতা ও অপরিকল্পিতভাবে সড়ক খোঁড়াখুঁড়ির ফলে বৃষ্টি হলেই জলাবদ্ধতা তৈরি হয়।

এর আগে, রোববার দুপুর পর্যন্ত বৃষ্টিতে রাজধানীর বেশিরভাগ সড়ক ও নিচু এলাকা পানিতে তলিয়ে যায়। তাতে দুর্ভোগে পড়েন নগরবাসী। স্থবির হয়ে পড়ে জনজীবন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram