ঢাকা
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:৩০
প্রকাশিত : জুন ৬, ২০২৬
আপডেট: জুন ৬, ২০২৬
প্রকাশিত : জুন ৬, ২০২৬

শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজের ৯ নম্বর গেট এলাকার কুরিয়ার শেডে লাগা আগুন নিয়ন্ত্রণে

শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজের ৯ নম্বর গেট এলাকার কুরিয়ার শেডে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। মোট ৪টি ইউনিটের প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

শুক্রবার (৫ জুন) রাত ১১টা ২৪ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে, বিমানবন্দর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। এর কিছুক্ষণের মধ্যেই আরও দুটি ইউনিটে সেখানে যোগ দেয়।

বিমানবন্দর ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায় আগুন ১৫ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তবে আগুন কীভাবে লেগেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর আগে, গত বছরের অক্টোবরে, কার্গো ভিলেজের ৮ নম্বর গেট এলাকায় ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram