ঢাকা
প্রকাশিত : May 17, 2026
আপডেট: May 17, 2026
প্রকাশিত : May 17, 2026

জুনের প্রথম সপ্তাহেই দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস।

শনিবার (১৬ মে) কুয়ালালামপুরের প্রিন্সকোর্ট মেডিকেল সেন্টার হাসপাতালে প্রবাসী সাংবাদিকদের সাথে আলাপকালে আফরোজা আব্বাস এ কথা জানান।

তিনি বলেন, চিকিৎসকরা বর্তমানে মির্জা আব্বাসকে বিশেষ পর্যবেক্ষণে রেখেছেন। আগের তুলনায় তার শারীরিক অবস্থা অনেক বেশি স্থিতিশীল। মালয়েশিয়ায় তার ফিজিওথেরাপি চলছে।

এছাড়া তাকে দেখতে হাসপাতালে আসা দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সাথে কথাও বলেছেন এই বিএনপি নেতা— এমনটাই জানান আফরোজা আব্বাস।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram