ঢাকা
১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:৩৯
প্রকাশিত : মে ১১, ২০২৬
আপডেট: মে ১১, ২০২৬
প্রকাশিত : মে ১১, ২০২৬

৯ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার ৬৩০ কোটি টাকা

চলতি বছরের মে মাসের প্রথম ৯ দিনে দেশে ১০২ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ১২ হাজার ৬৩০ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসাবে)।

রোববার (১০ মে) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, গত তিন দিনে (বৃহস্পতিবার থেকে শনিবার) প্রবাসী আয় এসেছে তিন হাজার ৪০০ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা। গত বছরের মে মাসের প্রথম ৯ দিনে রেমিট্যান্স এসেছিল ৮৬ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৯ দশমিক ১০ শতাংশ।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৯ মে পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে তিন হাজার ৩৬ কোটি ২০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল দুই হাজার ৫৪০ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় এ বছর একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৯ দশমিক ৫০ শতাংশ।

বিশ্লেষকদের মতে, রেমিট্যান্স প্রবাহের এই ঊর্ধ্বমুখী ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক ভূমিকা রাখবে এবং বৈদেশিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram