ঢাকা
৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:৩১
প্রকাশিত : মে ৬, ২০২৬
আপডেট: মে ৬, ২০২৬
প্রকাশিত : মে ৬, ২০২৬

ঈদের আগে কোনো চাঁদাবাজি হবে না: সমবায় প্রতিমন্ত্রী

কোরবানির ঈদের আগে অতীতে বিনাভোট ও অসাংবিধানিকভাবে গঠিত সরকারের সময় সড়কে চাঁদাবাজির অভিযোগ থাকলেও এবার নির্বাচিত সরকারের আমলে কোনো ধরনের চাঁদাবাজি হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

‎বুধবার (৬ মে) সকালে রাজধানীর গাবতলী পশুর হাটের ব্যবস্থাপনা উন্নয়ন এবং বাস টার্মিনালে প্রবেশের নতুন সড়ক নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, আসন্ন কোরবানির পশুর হাটে ক্রেতা ও বিক্রেতাদের নির্বিঘ্নে কেনাবেচা নিশ্চিত করতে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হবে র‍্যাব, সেনাবাহিনী।

মীর শাহে আলম আরও বলেন, হাটে নকল টাকা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, জরুরি সেবার জন্য স্থাপন করা হবে মেডিকেল বুথ।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram