ঢাকা
২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:৫৪
প্রকাশিত : এপ্রিল ২৯, ২০২৬
আপডেট: এপ্রিল ২৯, ২০২৬
প্রকাশিত : এপ্রিল ২৯, ২০২৬

'শুধু রাজধানী নয়, সারাদেশে নাগরিক সুবিধা পৌঁছানোর চেষ্টা করছে সরকার'

রাজধানীর ওপর চাপ কমাতে দেশের সকল অংশে নাগরিক সুযোগ-সুবিধা পৌঁছে দেয়ার চেষ্টা করছে সরকার। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান সংসদনেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মূল্যস্ফীতি বাড়বে না বরং কমবে।

সংসদ অধিবেশনের ২৪তম কার্যদিবসে প্রধানমন্ত্রী বলেন, মানুষের সব সুযোগ-সুবিধা শুধু ঢাকাকেন্দ্রিক গড়ে উঠেছে। এজন্য সারাদেশ থেকে মানুষ ঢাকামুখী। এর বিকেন্দ্রীকরণে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানান তিনি।

তারেক রহমান বলেন, দেশের বিভিন্ন জায়গায় উন্নত চিকিৎসাসেবা ও ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। রাজধানীকে ক্লিন ও গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে দুই সিটি করপোরেশন নানা পদক্ষেপ নিচ্ছে বলেও জানান সংসদ নেতা।

প্রধানমন্ত্রী বলেন, বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করা হচ্ছে। এছাড়া, সব বর্জ্যকে জিরো বর্জ্যে রূপান্তরের পরিকল্পনার কথা জানান।

তিনি আরও বলেন, ঢাকা উত্তর সিটিতে আগামী ৫ বছরে ৫ লাখ বৃক্ষরোপন করা হবে। মেট্রোরেলের নিচের খালি অংশে মিরপুর ১২ থেকে ডিওএইচএস পর্যন্ত এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে আব্দুল্লাহপুর থেকে ফার্মগেট পর্যন্ত নিচের অংশে খালি জায়গায় বৃক্ষরোপন করা হবে।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram