ঢাকা
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫৫
প্রকাশিত : এপ্রিল ২২, ২০২৬
আপডেট: এপ্রিল ২২, ২০২৬
প্রকাশিত : এপ্রিল ২২, ২০২৬

ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

আজ বুধবার বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি’র সঙ্গে তাঁর নির্বাচনী এলাকার অন্তর্গত কলমাকান্দা উপজেলার হাজং উপজাতি সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার প্রতিনিধিদলের সদস্যদের খোঁজখবর নেন এবং আন্তরিক কুশল বিনিময় করেন। তিনি বলেন, তাঁর নির্বাচনী এলাকায় বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান রয়েছে। এলাকার সকল শ্রেণি-পেশার মানুষ যাতে জাতীয় সংসদ সম্পর্কে প্রত্যক্ষ ধারণা অর্জন করতে পারেন, সে লক্ষ্যে পর্যায়ক্রমে সবাইকে সংসদ ভবন পরিদর্শন এবং সংসদ অধিবেশন অবলোকনের জন্য আমন্ত্রণ জানানো হবে।

তিনি আরও বলেন, “আজ হাজং সম্প্রদায়ের প্রতিনিধিরা এসেছেন। এর আগে খ্রিষ্টান প্রতিনিধিদল এবং ইমাম প্রতিনিধিদল এসেছিলেন। আমার এলাকার সব সম্প্রদায়ের মানুষ যেন সংসদ সম্পর্কে জানতে পারে, সেটিই আমার লক্ষ্য।”

এ সময় হাজং উপজাতি সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রতিনিধিদল সংসদ ভবনে আসার সুযোগ করে দেওয়ায় ডেপুটি স্পিকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা এলাকার পূজামণ্ডপ সংস্কার, বিশুদ্ধ পানির ব্যবস্থা, হাজং শিক্ষার্থীদের জন্য বৃত্তি, শিক্ষিত বেকারদের কর্মসংস্থান, হাজং ভাষা চর্চার সুযোগ এবং ব্রিজ-কালভার্ট ও সড়ক সংস্কারের বিষয়ে ডেপুটি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন।

জবাবে ডেপুটি স্পিকার বলেন, “ছোটবেলা থেকেই আমি হাজং সম্প্রদায়কে দেখে আসছি। আপনাদের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয় ও সম্পর্ক রয়েছে। হাজং সম্প্রদায়ের কল্যাণে যা কিছু প্রয়োজন, তা করার চেষ্টা করবো। আপনাদের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে এবং এটি আমার নৈতিক দায়িত্ব।”

তিনি আরও বলেন, “মানুষের জন্যই সংসদ। কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ—সবাই আমরা বাংলাদেশি। আমি জানি হাজং সম্প্রদায় এখনও অনেক পিছিয়ে আছে। তাই আপনাদের সন্তানদের জন্য বৃত্তির ব্যবস্থা, পাহাড়ি এলাকায় গভীর নলকূপ স্থাপন করে পানির সমস্যা সমাধান, মাতৃভাষা শিক্ষার সুযোগ এবং মন্দিরভিত্তিক শিশুদের ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করা হবে। এসব ক্ষেত্রে আমি নিজস্ব তহবিল থেকেও সম্মানী প্রদানের ব্যবস্থা করবো।”

এছাড়া তিনি এলাকার ছোট ছোট ব্রিজ, কালভার্ট ও সড়ক নির্মাণ এবং মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram