ঢাকা
২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:১২
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৩, ২০২৬
আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৩, ২০২৬

চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে বাদ দেয়ার গুঞ্জন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে নতুন চিফ প্রসিকিউটর নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অ্যাডভোকেট আমিনুল ইসলামকে এই পদে নিয়োগ দেয়া হবে— এমন গুঞ্জনও উঠেছে। ট্রাইব্যুনালের একাধিক প্রসিকিউটর নাম প্রকাশ না করার শর্তে নিশ্চিত করেছেন বিষয়টি।

ইতোমধ্যে তাজুল ইসলামকে আইন মন্ত্রনালয় থেকে মৌখিকভাবে জানানো হয়েছে যে, এই পদে নতুন চিফ প্রসিকিউটর নিয়োগের কথা ভাবছে বিএনপি সরকার। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রজ্ঞাপন হতে পারে।

মূলত, জুলাই আন্দোলনে সারাদেশে মানবতাবিরোধী অপরাধ ও আওয়ামী লীগের আমলে গুম খুনের বিচারের জন্য গত ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর প্রধান প্রসিকিউটর হিসেবে এডভোকেট তাজুল ইসলামকে নিয়োগ দেয় আইন মন্ত্রনালয়।

এদিকে, নতুন চিফ প্রসিকিউটর হিসেবে অ্যাডভোকেট আমিনুল ইসলাম নিয়োগ পাবেন এমন আলোচনাও তৈরি হয়েছে। তবে আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলেও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram