

সকালে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর পর ১২ ঘণ্টা না পেরুতেই আবার দাম বাড়নো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৮২ টাকা বাড়ানো হয়েছে। তাতে ভরিপ্রতি এই ধাতুর দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা।
শনিবার (৩১ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, আজ সকালে বাজুস ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১৫ হাজার ৭৪৬ টাকা কমানোর ঘোষণা দেয়। যা কার্যকর হয় সকাল ১০টা থেকে।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ ২ লাখ ৪৭ হাজার ৯১৮ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ১২ হাজার ৫১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৭৩ হাজার ৯১০ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তি রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ২৯০ টাকা।
এছাড়া, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা নির্ধারণ করা হয়।

