ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:২১
প্রকাশিত : নভেম্বর ১৮, ২০২৫
আপডেট: নভেম্বর ১৮, ২০২৫
প্রকাশিত : নভেম্বর ১৮, ২০২৫

শেখ হাসিনা ও তার দুই দোসরের বিরুদ্ধে রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে: মির্জা ফখরুল

আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে শেখ হাসিনা ও তার দুই দোসরের বিরুদ্ধে রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ বিএনপি। সোমবার (১৭ নভেম্বর) দলটির স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আদালতে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে আইনের বিধান অনুযায়ী সর্বোচ্চ সাজা প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, এই রায়ের মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছরের গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার শিকার এবং ২০২৪ ছাত্র গণঅভ্যুত্থানে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার সহস্রাধিক শহীদের আত্মা শান্তি পাবে। আহত, নিহত ও গুমের শিকার পরিবার-পরিজনদের ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হবে।

এ সময় বিএনপি মহাসচিব জানান, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ তার দল। এ ব্যাপারে জনগণকে সর্বদা সচেতন থাকার আহ্বান জানান তিনি।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram