ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৩৭
প্রকাশিত : অক্টোবর ৯, ২০২৫
আপডেট: অক্টোবর ৯, ২০২৫
প্রকাশিত : অক্টোবর ৯, ২০২৫

যানজটে আটকা পড়ার কারণ জানালেন সড়ক উপদেষ্টা

দীর্ঘ যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ার কারণ হিসেবে ট্রাফিক অব্যবস্থাপনাকেই দায়ী করছেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বুধবার (৮ অক্টোবর) ঢাকা-সিলেট মহাসড়কের চার ও ছয় লেনের কাজের অগ্রগতি দেখতে যানজটে এসে আটকে পড়েছিলেন তিনি। ফলে নিরুপায় হয়ে তাকে মোটরসাইকেলে চড়তে হয়। পরে কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা জানান তিনি।

সড়ক উপদেষ্টা জানান, যানজটের মূল কারণ সড়কের অবস্থা নয়, ট্রাফিক অব্যবস্থাপনা।

তিনি বলেন, হাইওয়ে পুলিশের দায়িত্ব ছিল ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা। কিন্তু তা ঠিকভাবে হচ্ছে না।

এ সময় যানজটে আটকে থাকার অভিজ্ঞতা জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমার মনে হয়েছে যদি ট্রাফিক শৃঙ্খলা থাকত, তাহলে এ রকম পরিস্থিতি হতো না। হয়তো আধাঘণ্টা সময় বেশি লাগত, কিন্তু এতটা দুর্ভোগ হতো না। প্রধান সমস্যা রাস্তা নয়, মানুষের আচরণ ও হাইওয়ে পুলিশের ট্রাফিক ব্যবস্থাপনার ঘাটতি।

এ সময়, তার সঙ্গে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার এহতেশামুল হকসহ আরও অনেকে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram