ঢাকা
২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:১৬
প্রকাশিত : জুলাই ৩, ২০২৫
আপডেট: জুলাই ৩, ২০২৫
প্রকাশিত : জুলাই ৩, ২০২৫

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের অষ্টম দিনের বৈঠক আজ

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের অষ্টম দিনের বৈঠক শুরু হচ্ছে আজ।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হবে বৈঠকটি।

আজকের আলোচনায় নতুন কোনো বিষয় রাখা হয়নি। আগের যেসব বিষয়ে ঐকমত্য হয়নি, সেগুলোই আলোচনা হবে। ধারাবাহিক আলোচনার মধ্য দিয়ে দ্রুত সংস্কার প্রস্তাব চূড়ান্ত করতে চায় কমিশন।

এর আগে, ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ জানান, জুলাই মাসের মধ্যেই কমিশন একটি সনদে পৌঁছাতে চায়। তবে, সেটা রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার ওপর নির্ভর করছে বলেও জানান তিনি।

সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বে বিষয়ভিত্তিক আলোচনা করছে ঐকমত্য কমিশন। এই পর্বে মৌলিক সংস্কারের ২০টির মতো প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত ঐকমত্য হয়েছে মাত্র দুটি বিষয়ে। আর কিছু ক্ষেত্রে আংশিক ঐকমত্য হয়েছে। তবে কোনো বিষয় এখনও আলোচনার টেবিল থেকে বাদ দেয়া হয়নি।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram