ঢাকা
প্রকাশিত : November 11, 2024
আপডেট: November 11, 2024
প্রকাশিত : November 11, 2024

টাঙ্গাইলে ৩টি মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের ১৫ দিনের রিমাণ্ড মঞ্জুর

টাঙ্গাইল প্রতিনিধি: এবার টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩টি মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাকের ১৫ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার বিকেলে সংশ্লিষ্ট আদালতের বিচারক রিমাণ্ড আবেদন মঞ্জুর করেন। এসময় আব্দুর রাজ্জাককে আদালতে আনা হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী এবং ছাত্রদলের নেতাকর্মীরা শাস্তির দাবিতে মিছিল করে।

আদালত সূত্রে জানা যায়, ঢাকায় বিভিন্ন মামলায় রিমাণ্ড শেষে আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলে আনা হয়। পরে আজ সোমবার বিকেলে টাঙ্গাইল সদর থানায় শিক্ষার্থী মারুফ হত্যা মামলায় মির্জাপুর থানায় আরেক শিক্ষার্থী ইমন হত্যা মামলায় এবং মধুপুর থানায় হামলা ও ভাংচুরের মামলায় পুলিশ ৭ দিন করে রিমাণ্ডের আবেদন করে আব্দুর রাজ্জাককে আদালতে তোলা হয়। একই সাথে আব্দুর রাজ্জাকের পক্ষে আইনজীবী জামিনের আবেদন করেন। পরে সংশ্লিষ্ট আদালতের বিচারক জামিন না মঞ্জুর করে প্রতিটি মামলায় ৫ দিন করে ১৫ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।

আদালতের পিপি এডভোকেট সফিকুল ইসলাম রিপন বলেন, আদালতের বিচারক জামিন আবেদন না মঞ্জুর করে ৩ মামলায় ৫ দিন করে ১৫ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram