ঢাকা
প্রকাশিত : September 22, 2024
আপডেট: September 22, 2024
প্রকাশিত : September 22, 2024

১৫ বছরে পুকুর নয়, মহাসাগর চুরি করা হয়েছে: সাখাওয়াত

গত ১৫ বছরে বিভিন্ন মন্ত্রণালয়ে পুকুর-সাগর নয় দুর্নীতির মহাসাগর চুরি করা হয়েছে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

রোববার (২২ সেপ্টেম্বর) বরিশালের বাংলাদেশ মেরিন একাডেমি পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

সাখাওয়াত হোসেন বলেছেন, ‌‘গত ১৫ বছরে বিভিন্ন মন্ত্রণালয়ে পুকুর-সাগর নয় দুর্নীতির মহাসাগর চুরি করা হয়েছে। প্রকল্পগুলোতেই বেশি সমস্যা প্রতীয়মান হচ্ছে। অনেক প্রকল্প রয়েছে যা সাধারণ মানুষ জানেও না। তা ছাড়া কেনাকাটায়ও বেশ দুর্নীতি হয়েছে। প্রতিটি সেক্টরের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি।’

তিনি বলেন, ‘এমন মন্ত্রণালয় নেই যেখানে দুর্নীতি নেই। পাট মন্ত্রণালয় তো শেষ। আমরা চেষ্টা করছি বন্ধ থাকা পাটকলগুলো লিজ দিতে। অর্থনৈতিকভাবে চুরি-চামারি করে এ দেশে এক একজন হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। এই দুর্নীতি শতভাগ না পাড়লেও রোধ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘পাহাড় অশান্ত থাকলে কেউ শান্তিতে থাকতে পারবে না। পার্বত্য অঞ্চলে যাই হোক না কেন সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে।’

এর আগে, সকাল ১০টার দিকে একাডেমি ময়দানে ক্যাডেটদের সালাম গ্রহণ করেন উপদেষ্টা। এ সময় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বনিক, বরিশাল ক্যান্টনমেন্টের জিওসি মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা, উপ-পুলিশ কমিশনার মোহম্মদ নজরুল হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, মেরিন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন এস এম আতিকুর রহমানসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram