ঢাকা
প্রকাশিত : November 25, 2026
আপডেট: November 25, 2026
প্রকাশিত : November 25, 2026

কেরানীগঞ্জে ১৬টি হাত বোমাসহ গ্রেফতার ২

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে পুলিশের চেকপোস্টে তল্লাশি চালিয়ে ১৬টি হাতবোমাসহ দুইজনকে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের পশ্চিম বামনশুর মাঠসংলগ্ন এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, কেরানীগঞ্জের সিরাজনগর এলাকার আকাশ ও নাজিম।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত থেকে কেরানীগঞ্জের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে পশ্চিম বামনশুর মাঠসংলগ্ন চেকপোস্টে কদমতলী থেকে আটি বাজারগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় অটোরিকশায় থাকা দুই ব্যক্তির কাছ থেকে ১৬টি হাতবোমা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তাঁরা কদমতলী থেকে আটি বাজার হয়ে সাভারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram