ঢাকা
প্রকাশিত : November 9, 2026
আপডেট: November 9, 2026
প্রকাশিত : November 9, 2026

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের প্রকোপ

মো.এনামুল হক, ​পঞ্চগড় প্রতিনিধি: দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। হিমেল বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে কমছে রাতের তাপমাত্রা, যা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। দিনের বেলা রোদের তেজ কিছুটা উষ্ণতা ছড়ালেও সন্ধ্যা নামতেই চারপাশ ঢেকে যাচ্ছে কুয়াশায়, আর ভোর পর্যন্ত স্থায়ী হচ্ছে কনকনে ঠান্ডা অনুভূতি। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে জেলার তাপমাত্রার পারদ আরও এক ডিগ্রি নিচে নেমেছে।

​সোমবার (৯ নভেম্বর) সকাল ৬টা ও ৮টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। গত রবিবার তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস।

​আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, দিনের বেলা রোদযুক্ত গরম আবহাওয়া বিরাজ করলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাসে শীতের অনুভূতি দ্রুত বাড়তে থাকে। ভোরে হালকা কুয়াশার দেখা মিললেও অনেক সময় পুরো এলাকাই ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ছে। গত এক সপ্তাহ ধরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করলেও আজ তা ১৫ ডিগ্রিতে নেমে এল। এর আগে রোববার সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং একই দিন বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২ ডিগ্রি সেলসিয়াস।

​আবহাওয়া ও প্রকৃতির এই পরিবর্তনের প্রভাব পড়তে শুরু করেছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। জেলা শহরের রাজ নগর এলাকার বাসিন্দা জহির আহাম্মদ মৃর্ধা আরিফুর জানান, শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে বদলাতে শুরু করেছে এখানকার প্রকৃতি। বিশেষ করে রাত ও সকালে শীতের তীব্রতা বেশ অনুভূত হচ্ছে। বাধ্য হয়েই এ সময় গরম কাপড় পরে জরুরি কাজে ঘরের বাইরে বের হতে হচ্ছে।

​তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং এ সময় বাতাসের আর্দ্রতা ছিল শতভাগ। দিন যত গড়াবে, হিমালয়ের কাছাকাছি এই অঞ্চলে শীতের প্রকোপ তত বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram