ঢাকা
প্রকাশিত : September 30, 2026
আপডেট: September 30, 2026
প্রকাশিত : September 30, 2026

রাবি মেডিকেল সেন্টারে শিক্ষার্থীদের জন্য অ্যাম্বুলেন্স উপহার ছাত্রশিবিরের

আবু হেনা সাকিল, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মেডিকেল সেন্টারে শিক্ষার্থীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে একটি অ্যাম্বুলেন্স উপহার দিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রধান চিকিৎসক ডা. মাফরূহা সিদ্দিকা লিপির কাছে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন রাবি শাখা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।

এ সময় রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, ‘২০২৫ সালের শুরুতেই ছাত্রশিবিরের পক্ষ থেকে এবং তাদের সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর ইশতেহারে রাবি মেডিকেল সেন্টার সংস্কারের একাধিক প্রস্তাবনা দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ে একটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে।’

তিনি বলেন, ‘মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট, আধুনিক যন্ত্রপাতি ও বিশেষায়িত চিকিৎসক নিয়োগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন, মেডিকেল পরিচালক এবং চিফ মেডিকেল অফিসারের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে রাবি মেডিকেল সেন্টার একটি পূর্ণাঙ্গ সেবা কেন্দ্রে রূপ নেবে বলে আমরা আশাবাদী।’

ইশতেহারে উল্লিখিত ১০ শয্যাবিশিষ্ট পূর্ণাঙ্গ হাসপাতাল চালুর দাবির কথা পুনর্ব্যক্ত করে মুজাহিদ ফয়সাল বলেন, ‘বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমেই এই পূর্ণাঙ্গ মেডিকেল সেবার বাস্তবায়ন ঘটবে।’

রাকসু সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক সমস্যা বিবেচনা করে দেখতে পেরেছি, সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো অ্যাম্বুলেন্স। চিকিৎসাসেবার উন্নতির জন্য আমরা ছাত্রশিবিরের পক্ষ থেকে অ্যাম্বুলেন্সটি উপহার দিয়েছি।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের সমস্যাগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবায় বড় ধরনের ঘাটতি রয়েছে। এমনকি উপযুক্ত সেবা না পাওয়ায় সাধারণ শিক্ষার্থীরা রসিকতা করে এই চিকিৎসা কেন্দ্রকে ‘নাপা সেন্টার’ বলে অভিহিত করেন।’

অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এএইচএম খুরশীদ আলম, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল, সেক্রেটারি হাফেজ মেহেদী হাসানসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram