ঢাকা
প্রকাশিত : September 18, 2026
আপডেট: September 18, 2026
প্রকাশিত : September 18, 2026

২০২৬–২৭ শিক্ষাবর্ষের GST গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু ১৯ মার্চ

পবিপ্রবি প্রতিনিধি: ২০২৬–২৭ শিক্ষাবর্ষের GST (General, Science and Technology) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৯ মার্চ ‘বি’ ইউনিট (মানবিক), ২০ মার্চ ‘সি’ ইউনিট (বাণিজ্য) ও ডি ইউনিটের (আর্কিটেকচার) এবং ২৭ মার্চ ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‘বি’, ‘সি’ ও ‘এ’ ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ মার্চ বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এবারের GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষা আয়োজনের দায়িত্ব পেয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সভায় নতুন প্রতিষ্ঠিত কয়েকটি বিশ্ববিদ্যালয়কে গুচ্ছের অন্তর্ভুক্ত করার বিষয়েও আলোচনা হয়েছে।

পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান জানান, বৃহস্পতিবার অনুষ্ঠিত GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সভায় ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫–২৬ শিক্ষাবর্ষে GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ছিল ২০টি। এবার নতুন কয়েকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছে যুক্ত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram