ঢাকা
প্রকাশিত : September 16, 2026
আপডেট: September 16, 2026
প্রকাশিত : September 16, 2026

নড়াইলে যুবদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলে যুবদল নেতা তরিকুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। যুবদল নেতা তরিকুল নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি। ভুক্তভোগী নারী নড়াইলের লোহাগড়া থানায় এ ধর্ষণ মামলাটি করেছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান জানান, ভুক্তভোগী ওই নারী গত ৭ সেপ্টেম্বর মামলাটি দায়ের করেছেন। মামলার এজাহারে ওই নারী অভিযোগ করেন, তার স্বামী চাকরীর কারণে ঢাকায় থাকেন। এ সুযোগে একই এলাকার তরিকুল ইসলাম বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দিত। সুযোগ পেলে অশালীন আচরণ করতো। বিষয়টি তিনি স্বামীকে জানালে তরিকুল তার ওপর ক্ষুব্ধ হন। এক পর্যায়ে তরিকুল হুমকি দিয়ে বলেছে যে, ধর্ষণ করে ধর্ষণের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হবে।

অভিযোগে আরোও বলা হয়, ৩১ আগস্ট রাত আড়াইটার দিকে বাড়িতে হাঁস-মুরগির ডাক শুনে ওই গৃহবধূ ঘর থেকে বের হন। পরে ঘরে ফেরার সময় পেছন থেকে তরিকুল তাকে জাপটে ধরেন। এ সময় আরও ২ থেকে ৩ জনের সহায়তায় তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তিনি। ধস্তাধস্তি ও চিৎকারের শব্দ পেয়ে ওই নারীর মেয়ে ঘুম থেকে উঠে চিৎকার করলে অভিযুক্তরা পালিয়ে যান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে তরিকুলের একাধিক প্রতিবেশী জানান, বিষয়টি সাজানো এবং মিথ্যা। আদৌ এ রকম কোন ঘটনা ঘটেনি। পূর্ব শত্রুতার জের ধরে তরিকুলকে ফাঁসানোর জন্য এ মামলা করা হয়েছে।

লোহাগড়া উপজেলা যুবদলের সভাপতি খান মাহমুদ আলম বলেন, তরিকুল কাশিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি। অভিযোগের বিষয়টি তদন্ত করে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে।

তরিকুল ইসলাম বাড়িতে না থাকায় এবং তার ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান বলেন, মামলাটি স্পর্শকাতর হওয়ায় যথাযথ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram