

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ঢাকা মহানগর উত্তরের আওতাধীন গুলশান থানা এনসিপির উদ্যোগে এ মশাল মিছিল বের করা হয়।
মিছিলটি গুলশান-২ মোড় থেকে শুরু হয়ে গুলশান-১-এর শ্যুটিং ক্লাব এলাকায় গিয়ে শেষ হয়। এতে গুলশান থানা এনসিপির নেতাকর্মীরা অংশ নেন। এর আগে, শুক্রবার দুপুরে গুলশান এলাকায় ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগ। সেখানে দুইটি ককটেল বিস্ফোরণ করা হয়। ঘটনাস্থল থেকেও উদ্ধার করা হয় পাঁচটি ককটেল। ওই মিছিলের প্রতিবাদেই সন্ধ্যায় মশাল মিছিল করে এনসিপি।

