ঢাকা
প্রকাশিত : August 16, 2026
আপডেট: August 16, 2026
প্রকাশিত : August 16, 2026

বগুড়া নয়, ও বাংলাদেশের ছেলে— ম্যাচ জয়ের পর তানজিদকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়াকে তাদের মাটিতেই টেস্ট হারিয়েছে বাংলাদেশ। গৌরবের এ জয়ে ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভিডিও কলে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন, জানিয়েছেন এই জয়ে দেশ ও জাতি কতটা খুশি।

রোববার (১৬ আগস্ট) পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী রাজধানী ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। পথিমধ্যেই জানতে পারেন বাংলাদেশের এই ঐতিহাসিক জয়ের খবর। খেলোয়াড়দের অভিনন্দন জানাতে দেরি করেননি তিনি।

ভিডিও কলে অধিনায়ক নাজমুল শান্ত, হাসান মাহমুদ, মুশফিকুর রহিমসহ একে একে অনেকের সঙ্গেই কথা বলেন প্রধানমন্ত্রী। কলে যুক্ত ছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবালও। ম্যাচে দুর্দান্ত খেলা কয়েকজনের পারফরম্যান্সের বর্ণনা দেন তিনি, যা ম্যাচে জয়ের প্রভাবক হিসেবে কাজ করেছে। হাসান মাহমুদ-মিরাজের ফাইফার কিংবা প্রথম ইনিংসে তানজিদ তামিমের শতকের কথা বিশেষভাবে উল্লেখ করেন বিসিবি সভাপতি।

এক পর্যায়ে প্রধানমন্ত্রীর নিজ জেলা বগুড়ার তানজিদকে এলাকার নামসহ পরিচয় করিয়ে দিতে গেলে বিসিবি সভাপতি তামিমকে প্রধানমন্ত্রী বলেন, 'বগুড়ার নয়, ও বাংলাদেশের ছেলে। সে বগুড়াকে নয়, বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।'

এসময় খেলোয়াড়দের শারীরিক অবস্থা ও দেশের বাইরে থাকায় সেখানকার আবহাওয়ার খোঁজ-খবরও নেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে গিয়ে প্রথমবারের মতো টেস্ট জয় পেয়েছে টাইগাররা। জয়ের জন্য মাত্র ৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ উইকেটের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে নাজমুল হাসান শান্তর দল।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram