ঢাকা
প্রকাশিত : August 15, 2026
আপডেট: August 15, 2026
প্রকাশিত : August 15, 2026

মা হলেন ‘মুসাফির’ খ্যাত অভিনেত্রী ও নারী উদ্যোক্তা মারজান জেনিফা

প্রথমবার পুত্রসন্তানের মা হয়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী মারজান জেনিফা। যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই অভিনেত্রী গত ১০ আগস্ট, রাত ১০টা ৩৩ মিনিটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। মারজান জেনিফা ও জোবায়ের আলম দম্পতির এটিই প্রথম সন্তান। নিজের দীর্ঘ প্রসবযন্ত্রণার কথা, একজন মায়ের ত্যাগের কথা, নতুন পরিচয় নিয়ে উচ্ছ্বসিত হওয়ার কথা, ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে লিখে মনের ভাব প্রকাশ করেন তিনি।

তিনি তার ফেসবুক প্রোফাইলে নিজের অনুভূতি শেয়ার করে একটি স্ট্যাটাস দেন।
স্ট্যাটাস টি হুবহু তুলো ধরা হলো-

আলহামদুলিল্লাহ ১০ আগস্ট রাত ১০.৩৩ এ রাজপুত্রের মা হলাম ।৩২ ঘন্টা লেবার পেইন সয্য করে নরমাল ডেলিভারির মাধ্যমে মা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা সত্যিই অসম্ভব।।মা হওয়ার পর বুঝলাম সন্তান আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহার আলহামদুলিল্লাহ ।একজন নারী যখন প্রথমবার নিজের সন্তানকে পৃথিবীর আলো দেখান , তখন সেই মুহূর্তে তার জীবনের সমস্ত কষ্ট, ভয়, দুশ্চিন্তা আর অশ্রু যেন এক নিমিষেই আনন্দ আর ভালোবাসায় পরিণত হয়।

আমার জীবনের সেই দীর্ঘ ৩২ ঘণ্টা কেটেছে অসহ্য প্রসববেদনা, অপেক্ষা, দুশ্চিন্তা,আর অশ্রুর মধ্য দিয়ে।প্রতিটি মুহূর্তে মনে হয়েছে আর পারছি না।মনে হয়েছে, এই কষ্ট যেন আর শেষ হবে না। কিন্তু মায়ের হৃদয় যে কতটা শক্তিশালী, তা সেই ৩২ ঘণ্টায় নিজের শরীর ও মন দিয়ে অনুভব করেছি।

অবশেষে যখন আমার ছোট্ট বাবুকে প্রথমবার চোখের সামনে দেখলাম, যখন তাকে বুকে জড়িয়ে ধরলাম তখন মনে হলো, সেই ৩২ ঘণ্টার প্রতিটি ব্যথা, প্রতিটি অশ্রু, প্রতিটি অপেক্ষা, প্রতিটি কষ্টই সার্থক।❤️

সন্তানের মুখ দেখার সেই মুহূর্তের আনন্দের কাছে পৃথিবীর কোনো কষ্টই বড় নয়। আমার বুকের ভেতর যে অনুভূতি তখন তৈরি হয়েছে, তা কোনো শব্দ দিয়ে প্রকাশ করা সম্ভব নয়। শুধু মনে হয়েছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 🤲

মা হওয়া যে কতটা ত্যাগ, কতটা সাহস, কতটা ধৈর্য আর কতটা নিঃস্বার্থ ভালোবাসার নাম আজ নিজের শরীর দিয়ে, নিজের জীবন দিয়ে অনুভব করলাম।

আমার সন্তানকে পৃথিবীর আলো দেখানোর এই দীর্ঘ ও কঠিন যাত্রায় বাবুর বাবা সহ যারা আমার পাশে ছিলেন,আমাকে সাহস দিয়েছেন, আমার কষ্ট ভাগ করে নেওয়ার চেষ্টা করেছেন, আমার জন্য দোয়া করেছেন এবং আমাদের ভালোবাসা ও শুভকামনায় ঘিরে রেখেছেন সবার প্রতি আমার হৃদয়ের গভীর থেকে অশেষ কৃতজ্ঞতা। ❤️

আজ আমি শুধু একজন নারী নই আমি একজন মা।আর এই পরিচয়ই আমার জীবনের সবচেয়ে সুন্দর, সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে গর্বের পরিচয়।

আমার দীর্ঘ ১০ মাসের কষ্ট আজ আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহারে পরিণত হয়েছে। আমার ছোট্ট বাবুকে কোলে নিয়ে আজ মনে হচ্ছে, আল্লাহ আমাকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদগুলোর একটি উপহার দিয়েছেন। আর এই ছোট্ট জানটা অল্প সময়ে কিভাবে আমাকে এত্ত চিনে আমি অবাক হয়ে যায়। আমি কোলে নিয়েই সে সাথে সাথে চুপ। আমার গন্ধ ,স্পর্শ সে সব খুব ভালো করেই চিনে। সব কিছু মিলে এ এক অন্যরকম ভালোবাসা🥰👶❤️

আমার ছেলের জন্য আপনাদের সবার কাছে আন্তরিকভাবে দোয়া প্রার্থনা করছি।আল্লাহ যেন আমার বাবুকে সুস্থ, নেক, সৎ, জ্ঞানী ও মানবিক মানুষ হিসেবে বড় করেন।তার জীবন যেন ভালোবাসা, শান্তি, সফলতা ও কল্যাণে পরিপূর্ণ হয়।আল্লাহ যেন তাকে দীর্ঘ, সুন্দর ও বরকতময় জীবন দান করেন। আমিন।

আশিকুর রহমান পরিচালিত ‘মুসাফির’ সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেন মারজান জেনিফা। ২০১৬ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কাড়েন তিনি।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram