ঢাকা
প্রকাশিত : July 21, 2026
আপডেট: July 21, 2026
প্রকাশিত : July 21, 2026

কুমিল্লায় ‘অতিথি ডটকম’-এর জেলা কার্যালয়ের শুভ উদ্বোধন

মানুষ মানুষের জন্য, আসুন সকলে মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দেই এই স্লোগানকে।সামনে রেখে প্রযুক্তিনির্ভর সেবা ও ডিজিটাল উদ্যোক্তা তৈরির লক্ষ্যে কুমিল্লায় ‘অতিথি ডটকম’-এর জেলা কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) নগরীর পুলিশ লাইন গেইট সংলগ্ন এ আজিজ ফাতেমা মেডিসিটি টাওয়ারের ৮ম তলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল (পিএমজেএফ)। তিনি একই সঙ্গে ফিলাফ মানবাধিকার সংস্থার চেয়ারম্যান এবং লায়ন্স ক্লাব অব গুলশান অতিথির চার্টার্ড প্রেসিডেন্ট।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও অতিথি লিমিটেডের কুমিল্লা অফিসের ইনচার্জ মো. নূরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি সফটওয়্যার সলিউশন লিমিটেডের পরিচালক তারকা ব্যক্তিত্ব লায়ন আফিয়া কনক, অতিথি প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান লায়ন এম নজরুল ইসলাম চৌধুরী, সিটি অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান এস এম শাহিন, অতিথি মিডিয়া অ্যান্ড পাবলিকেশন লিমিটেডের পরিচালক ইসমাইল হোসেনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা জানান, অতিথি ডটকম অ্যাপসভিত্তিক বিভিন্ন ডিজিটাল সেবা প্রদান করে থাকে। ফিলাফ দেশব্যাপী তিনটি বিষয়ের কার্যক্রম করার উদ্যোগ গ্রহণ করেছেন এর মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা প্রদান, সু- শিক্ষা নিশ্চিতকরণ, আইনী সহায়তা প্রদান, পাশাপাশি সফটওয়্যার ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, স্টুডেন্ট কনসালটেন্সি, আইটি সল্যুশন এবং প্রযুক্তিনির্ভর বিভিন্ন সেবা। দেশের বিভিন্ন জেলায় প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ের মাধ্যমে এসব কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে।

প্রধান অতিথি লায়ন সাইফুল ইসলাম সোহেল বলেন, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্বোধনের মাধ্যমে স্থানীয় তরুণদের জন্য তথ্যপ্রযুক্তি খাতে দক্ষতা অর্জন ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা তৈরির পাশাপাশি দেশের পর্যটন ও আইটি খাতকে আরও এগিয়ে নিতে অতিথি গ্রুপ কাজ করে যাচ্ছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram