ঢাকা
৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৩৩
প্রকাশিত : জুলাই ৮, ২০২৬
আপডেট: জুলাই ৮, ২০২৬
প্রকাশিত : জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনার জয়ে আনন্দে পান খেয়ে উল্লাস করার সময় ঝিনাইদহে একজনের মৃত্যু

মফিজুল ইসলাম, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ঐতিহাসিক জয়ের উচ্ছ্বাসের মধ্যেই ঝিনাইদহের শৈলকুপায় রসুল উদ্দীন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে পৌরসভার বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি আর্জেন্টিনা ও লিওনেল মেসির একনিষ্ঠ সমর্থক এবং পেশায় একজন ভ্যানচালক ছিলেন।

স্থানীয় রফিক নামের এক ব্যক্তি জানান, মঙ্গলবার দিবাগত রাতে ম্যাচের প্রথম দিকে মিশর ২-০ গোলে এগিয়ে গেলে হতাশ হয়ে তিনি বাড়িতে ফিরে যান। পরে আর্জেন্টিনা দুই গোল শোধ করে সমতায় ফিরলে তিনি আবার খেলাস্থলে এসে অন্য সমর্থকদের সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় তিনি জর্দা দিয়ে পরপর তিনটি পান খান। কিছুক্ষণ পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উপস্থিত লোকজন দ্রুত তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, রসুল উদ্দীন দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram