ঢাকা
৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৫০
প্রকাশিত : জুলাই ৬, ২০২৬
আপডেট: জুলাই ৬, ২০২৬
প্রকাশিত : জুলাই ৬, ২০২৬

আদাবরে বিএনপি নেতা বাদশা হত্যা, প্রধান অভিযুক্ত পারভেজ গ্রেফতার

রাজধানীর আদাবরে বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত পারভেজসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (৫ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

এর আগে, আদাবরের নবোদয় হাউজিং থেকে একই ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত বুধবার (১ জুলাই) রাতে আদাবরের নবোদয় বাজার এলাকায় ফুটবল খেলা দেখা নিয়ে দ্বন্দ্বের সালিশ বৈঠক চলাকালে বিএনপি নেতা আবুল বাশার বাদশাসহ দুজনকে কুপিয়ে জখম করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর সেখান থেকে বাদশাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

দুজনকেই প্রথমে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল ও পরে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। ঢাকা মেডিকেলে নেয়ার পর চিকিৎসক আবুল বাশারকে মৃত ঘোষণা করেন।

নিহত আবুল বাশার আদাবরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। আহত অপরজন হলেন– আদাবরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram