ঢাকা
৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৪৭
প্রকাশিত : জুলাই ৬, ২০২৬
আপডেট: জুলাই ৬, ২০২৬
প্রকাশিত : জুলাই ৬, ২০২৬

১৪ ডিআইজিসহ পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

বাংলাদেশ পুলিশের ১৪ জন ডিআইজিসহ অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে ডিআইজিদের পাশাপাশি ১৭ জন অতিরিক্ত ডিআইজি এবং দুজন পুলিশ সুপার (এসপি) রয়েছেন।

ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে রয়েছেন— মোল্ল্যা নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, মিরাজ উদ্দিন আহম্মেদ, শাহ মিজান শাফিউর রহমান, এস এম মোস্তাক আহমেদ খান, জিহাদুল কবির, মঈনুল হক, ইলিয়াছ শরীফ, শ্যামল কুমার নাথ, জাকির হোসেন খান, শাহ আবিদ হোসেন, জামিল হাসান, মাহবুবুর রহমান ও মো. মনিরুজ্জামান।

অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে রয়েছেন— বরকতউল্লাহ খান, টি এম মোজাহিদুল ইসলাম, আনোয়ার হোসেন খান, মোহা. মনিরুজ্জামান, মেহেদুল করিম, আলমগীর কবির, রশীদুল হাসান, সঞ্জয় কুমার কুন্ডু, নিজামুল হক মোল্লা, এস এম ইমরান হোসেন, সাইদুর রহমান খান, শামসুন্নাহার, সাইফুল্লাহ আল মামুন, খান মুহাম্মদ রেজোয়ান, সাজিদ হোসেন, শেখ রফিকুল ইসলাম ও মাশরুকুর রহমান খালেদ।

এছাড়া, পুলিশ সুপার পদমর্যাদার মোল্লা জাহাঙ্গীর হোসেন ও আবদুল্লাহ আরেফকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসরে পাঠানো কর্মকর্তারা চাকরি বিধি অনুযায়ী অবসরকালীন সব সুবিধা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram