ঢাকা
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৫৬
প্রকাশিত : জুন ২৯, ২০২৬
আপডেট: জুন ২৯, ২০২৬
প্রকাশিত : জুন ২৯, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা নামে হোক বা অন্য নামে হোক, বাস্তবায়ন করবই

পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা নামে হোক আর অন্য যেকোনো নামে হোক তা বাস্তবায়ন করবই। তিনি বলেন, পদ্মা ব্যারেজের মতো তিস্তা মহাপরিকল্পনা আমরা এই অর্থ বছরে স্টাডি কমপ্লিট করে তা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করব।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদের অধিবেসনে তিনি এসব কথা বলেন।

পানি সম্পদ মন্ত্রী বলেন, তিস্তার পাড়ে যে মানুষগুলো আছে তারা প্রকৃতপক্ষে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করছে। শুধু তিস্তা নয়, পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্রসহ দেশের প্রায় ৪ হাজার কিলোমিটার নদীভাঙন এলাকায় বসবাসকারী মানুষেরা মানবেতর জীবনযাপন করছে। তিনি বলেন, এই বাজেট তারা বুঝছে না, দেখছে না, কিন্তু তারা বাঁচতে চায়।

তিনি জানান, সম্প্রতি চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে চীনের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে বৈঠকে তিস্তা প্রকল্পের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে। চীন বাংলাদেশের নদী ব্যবস্থাপনা উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা এবং তিস্তা প্রকল্পের সমীক্ষায় কারিগরি সহায়তা দিতে সম্মত হয়েছে।

পানি সম্পদ মন্ত্রী বলেন, চীন সরকার আশ্বস্ত করেছে বাংলাদেশের সামগ্রিক নদী ব্যবস্থাপনায় যা যা কিছু দরকার, চীন সরকার তারেক রহমানের পাশে থাকবে, চীন সরকার বাংলাদেশের জনগণের পাশে থাকবে।

তিনি আরও জানান, তিস্তা প্রকল্পের সমীক্ষার জন্য দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি দল ইতোমধ্যে কাজ শুরু করেছে। প্রয়োজনীয় বাজেট বরাদ্দ নিশ্চিত করে দ্রুততম সময়ের মধ্যে এই ফিজিবিলিটি স্টাডি শেষ করে দৃশ্যমান পদ্মা ব্যারেজের মতো তিস্তা মহাপরিকল্পনা এই অর্থবছরে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram