

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্য পরিচয়ে বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে পাঁচ ভুয়া র্যাব সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১৯ জুন) দুপুরে ঢাকা জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সুমন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা, ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে র্যাবের পোশাক, পরিচয়পত্র সদৃশ সামগ্রী এবং অপরাধে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

