ঢাকা
প্রকাশিত : May 25, 2026
আপডেট: May 25, 2026
প্রকাশিত : May 25, 2026

ঈদযাত্রায় শেষ দিনের ফিরতি ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে আজ

ঈদুল আজহা শেষে রাজধানীতে ফেরা যাত্রীদের জন্য আন্তঃনগর ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রির শেষ দিন সোমবার (২৫ মে)। আজ বিক্রি করা হবে আগামী ৪ জুনের ট্রেনযাত্রার টিকিট।

বাংলাদেশ রেলওয়ের ঘোষণা অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।

ঈদ উপলক্ষে নেওয়া রেলওয়ের বিশেষ কর্মপরিকল্পনা অনুযায়ী, ৩১ মে’র টিকিট বিক্রি করা হয়েছে ২১ মে, ১ জুনের টিকিট ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে এবং ৩ জুনের টিকিট বিক্রি করা হয়েছে ২৪ মে।

রেলওয়ে জানিয়েছে, ঈদযাত্রাকে কেন্দ্র করে কেনা অগ্রিম টিকিট ফেরত দেওয়া যাবে না। এছাড়া একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে একটির বেশি টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কাটার সময় উল্লেখ করতে হবে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram