ঢাকা
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:০৮
প্রকাশিত : মে ১৪, ২০২৬
আপডেট: মে ১৪, ২০২৬
প্রকাশিত : মে ১৪, ২০২৬

বেইজিংয়ে ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক শুরু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ে উচ্চপর্যায়ের বৈঠক শুরু করেছেন। বৃহস্পতিবার (১৪ মে) স্থানীয় সময় সকালে এ বৈঠক শুরু করেন দুই রাষ্ট্রপ্রধান। খবর সিএনএনের।

বৈঠকের মূল ইস্যু বাণিজ্য। ধারণা করা হচ্ছে, প্রধান প্রতিদ্বন্দ্বী চীনের সাথে বাণিজ্যে একাধিক বিষয়ে সমঝোতায় আসতে পারে যুক্তরাষ্ট্র। বিনিময়ে, মার্কিন বাজারে সেমিকন্ডাক্টর রফতানির বিষয়ে বিধিনিষেধ কমাতে চাইবে চীন সরকার। এছাড়াও বৈঠকে প্রযুক্তি, বাণিজ্য ও তাইওয়ান ইস্যুসহ একাধিক বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বৈঠক পরবর্তী সময়ে বেইজিংয়ের ঐতিহাসিক টেম্পল অফ হেভেন পরিদর্শন করবেন ট্রাম্প ও শি। পরবর্তীতে, দুই নেতার রাষ্ট্রীয় ভোজে অংশ নেওয়ার কথা রয়েছে। বুধবার (১৩ মে) দীর্ঘ ৯ বছর পর বেইজিংয়ে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিমানবন্দরে বিশেষ অভ্যর্থনা দেওয়া হয় তাকে।

এদিকে ট্রাম্পের সফরসঙ্গী হিসেবে এসেছেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক, ইলন মাস্ক এবং ল্যারি ফিঙ্কসহ বেশ কিছু মার্কিন প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram