

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই সন্তানের জননীকে নিয়ে উধাও হওয়া মসজিদের ইমামকে ধরে এনে গাছে বেঁধে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১২ মে) সকাল ১১ টায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী মধ্যপাড়া এলাকায়।
আটক ইমাম মো. আক্তার হাসেন (৩১) ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার জালালপুর গ্রামের মৃত আব্দুল মোতালেবের পুত্র এবং গহরদী ফাঁকা বাড়ি জামে মসজিদের ঈমাম।
এলাকাবাসী জানায়, গত ৪ মে ওই ইমাম একই সমাজের দুই সন্তানের জননী এক মহিলাকে নিয়ে পালিয়ে যায়। ২ দিন পর ওই মহিলার পরিবারের লোকজন খোঁজখবর নিয়ে ইমামের বাড়ী ব্রাক্ষ্মণবাড়িয়ার জালালপুর থেকে তাকে বাড়ীতে ফিরিয়ে আনেন। মঙ্গলবার সকালে ইমাম আক্তার হোসেন ওই মহিলার মোবাইলে এসএমএস করে তাকে নগদ ৫০ হাজার টাকা নিয়ে গোপালদী বাজারে আসতে বলে। এসএমএস টি ওই মহিলার পরিবারের লোকজনদের নজরে পড়লে তারা লোকজন নিয়ে নির্ধারিত সময়ে গোপালদী বাজারে সিএনজি ষ্ট্যান্ডে অবস্থান নেন। ইমাম আক্তার হোসেন সিএনজি যোগে গোপালদী বাজারে এসে নামলে ওই মহিলার সমাজের লোকজন তাকে ধরে আটক করে তাদের বাড়ীতে এনে গাছে বেঁধে গনপিটুনি দেয়। সংবাদ পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থল থেকে ইমামকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আড়াইহাজার থানার এসআই বাসেদ জানান, অভিযুক্ত ইমাম পুলিশের জিম্মায় রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

