ঢাকা
৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:২০
প্রকাশিত : মে ৮, ২০২৬
আপডেট: মে ৮, ২০২৬
প্রকাশিত : মে ৮, ২০২৬

বরিশালে হানিট্র্যাপের মাধ্যমে প্রতারণা, কথিত স্বামী-স্ত্রী আটক

জিহাদ রানা, বরিশাল ব্যুরো: হানিট্র্যাপের মাধ্যমে নিরীহ মানুষের সাথে প্রতারণার অভিযোগে বরিশাল মহানগরী থেকে এক নারীসহ দুইজনকে আটক করেছে মহানগর কোতয়ালী পুলিশ।

আটককৃতরা নিজেদের স্বামী-স্ত্রী দাবি করলেও পুলিশ বলছে, তারা পরিকল্পিতভাবে ফাঁদে ফেলে এক ব্যক্তির কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। এদিকে হানিট্র্যাপ’র সদস্যদের দাবি, তারা অপরাধী হলে নারীলোভী ওই ভিকটিমও সমান অপরাধী। তাকেও গ্রেফতারের দাবি করেন আটককৃতরা।

কোতোয়ালি পুলিশের তদন্ত কর্মকর্তা এস আই লুৎফর রহমান সাংবাদিকদের জানান, গত ৫ মে ইউনুছ আলী নামে এক ব্যক্তিকে হানিট্র্যাপে ফেলে মারধর করে নগদ ২৩ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়া হয়। পরে তাকে আহত অবস্থায় রাস্তায় ফেলে রেখে যায় অভিযুক্তরা।

এ ঘটনায় ভিকটিম থানায় অভিযোগ দায়ের করলে তদন্ত করে কথিত ঐ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।বিষয়টি নিয়ে নিবিড় তদন্ত করছে পুলিশ।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram