ঢাকা
৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:০০
প্রকাশিত : মে ৭, ২০২৬
আপডেট: মে ৭, ২০২৬
প্রকাশিত : মে ৭, ২০২৬

সরকার এমন একটি প্রশাসন চায়, যেখানে মানুষ হয়রানি মুক্ত সেবা পাবে: প্রধানমন্ত্রী

সরকার এমন একটি প্রশাসন চায়, যেখানে জনগণ কোনো ধরনের হয়রানি ছাড়া সেবা পাবে। জনগণ বিএনপি'র নির্বাচনী ইশতেহারে সমর্থন দিয়েছে; তাই এটি এখন জনগণেরই ইশতেহার— এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৬ মে) রাতে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মিলন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, চারদিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে সরকারের লক্ষ্য-উদ্দেশ্য ও কার্যক্রম হাতেকলমে জানানো হয়েছে ডিসিদের। তাদের জনগণের সেবক হিসেবে কাজ করার নির্দেশনা দেন তিনি।

জেলা প্রশাসক সম্মেলনে সরকারের লক্ষ্য-উদ্দেশ্য ও কর্মসূচি সম্পর্কে কর্মকর্তাদের অবহিত করেন প্রধানমন্ত্রী। বলেন, বিএনপি'র ইশতেহারে দেশের জনগণ সমর্থন দেয়ায় এটি এখন জনগণের ইশতেহারে পরিণত হয়েছে। তাই জনস্বার্থে নেয়া সরকারের কাজগুলো বাস্তবায়নের প্রধান দায়িত্ব এখন জনপ্রশাসনের।

মাঠ প্রশাসনকে সেবাগ্রহীতাদের প্রতি আন্তরিক ও সহানুভূতিশীল হওয়ার পাশাপাশি সরকারি দফতরে সাধারণ মানুষের দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের তাগিদ দেন তারেক রহমান।

প্রধানমন্ত্রী আরও বলেন, তরুণদের জনশক্তিতে রূপান্তর করতে পারলে তারাই হবে দক্ষ জনসম্পদ। এসময় তিনি কর্মকর্তাদের মানুষের উপকার করার মানসিকতা নিয়ে সামনে এগুনোর আহ্বান জানান।

রাষ্ট্র ও সমাজে ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধ জাগিয়ে রাখতে সম্ভাব্য সকল উপায় বের করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। বলেন, পরিবারগুলো ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধে উজ্জীবিত থাকলে রাষ্ট্রীয় মূল্যবোধও জাগ্রত হবে।

এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে নৈশভোজে অংশ নেন ডিসি এবং বিভাগীয় কমিশনাররা। শেষ দিনে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের সঙ্গে ডিসিদের ৯টি কার্য অধিবেশন ছিল।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram