ঢাকা
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১৭
প্রকাশিত : মে ৪, ২০২৬
আপডেট: মে ৪, ২০২৬
প্রকাশিত : মে ৪, ২০২৬

রাউজানে আলোচিত কাউসার হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজান থানার আলোচিত কাউসার জামান বাবলু হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি টিপু (৩২) কে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (৪ মে) র‍্যাব-৭ এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়।

এর আগে রোববার (৩ মে) সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং থানার নিমসার বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, হত্যা মামলার এজাহারনামীয় আসামি টিপু কুমিল্লার বুড়িচং এলাকায় অবস্থান করছেন। পরে র‍্যাব-৭, চট্টগ্রাম ও র‍্যাব-১১, নারায়ণগঞ্জের যৌথ আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেফতার টিপু রাউজান উপজেলার রহমতপাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে রাউজান থানায় দায়ের হওয়া হত্যা মামলায় (ধারা ৩০২/৩৪) তাকে আসামি করা হয়েছে।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram