ঢাকা
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:০০
প্রকাশিত : মে ৪, ২০২৬
আপডেট: মে ৪, ২০২৬
প্রকাশিত : মে ৪, ২০২৬

টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইলে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ২ জন। এসময় আহত হয়েছে আরও দুইজন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

সোমবার (৪ মে) সকাল ৭টায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফ জানান, সকালে ট্রাক এবং পিকআপ ভ্যানটি একই লেনে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। এসময় ট্রাকের পেছনে পিকআপ ভ্যান সজোড়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। এসময় আহত হয় আরও দুইজন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ট্রাক ও পিকআপটি জব্দ করা হয়েছে এবং ট্রাকের চালককে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram