

পেন্টাগন মেজর জেনারেল ব্র্যান্ডন আর. টেগটমেইয়ার মধ্যপ্রাচ্যে সেনা পাঠানোর নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (২৫ মার্চ) এক বিবৃতিতে তিনি বলেন, ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের প্রায় ২,০০০ সেনাকে মধ্যপ্রাচ্যে মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন।
তিনি আশা প্রকাশ করেন, একটি সমঝোতা চুক্তি কাছাকাছি রয়েছে। এক ইরানি সূত্র সিএনএনকে জানিয়েছে, যুদ্ধ শেষ করতে 'টেকসই' প্রস্তাব শুনতে প্রস্তুত তেহরান।

