ঢাকা
২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৪২
প্রকাশিত : মার্চ ২৩, ২০২৬
আপডেট: মার্চ ২৩, ২০২৬
প্রকাশিত : মার্চ ২৩, ২০২৬

আর্সেনালকে হারিয়ে শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি

আর্সেনালের আক্ষেপ বাড়িয়ে লিগ কাপ জিতলো ম্যানচেস্টার সিটি। গানারদের ২-০ গোলে হারিয়ে চার মৌসুম পর আবারও শিরোপা নিজেদের করলো সিটিজেনরা।

ওয়েম্বলিতে প্রথমার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে আর্সেনাল এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি দুদলের কেউই। তবে ৬০ মিনিটে গোলপোস্টে নিজেদের প্রথম শটে লিড নেয় ম্যানসিটি। বের্নার্দো সিলভার পাস থেকে ডিবক্সে রায়ান শেরকির জোরালো শট নাগালে থাকলেও গ্লাভসবন্দি করতে পারেননি কেপা আরিজাবালাগা, গোলমুখে বল পেয়ে হেডে জালে জড়ান নিকো ও’রাইলি।

এরপর চার মিনিটের মাঝে আবারও ও'রাইলির পায়ে ব্যবধান দ্বিগুণ করে সিটি। এবার ডান দিক থেকে ম্যাথিয়াস নুনেসের ক্রস থেকে হেডে গোল করেন এই লেফটব্যাক।

এরপর আর ম্যাচে ফিরতে পারেনি মিকেল আর্তেতার দল। তাতে চার মৌসুম পর আবারও লিগ কাপের শিরোপা জিতলো সিটিজেনরা। অপরদিকে, ২০২০ এর পর থেকে শিরোপার খোঁজে অপেক্ষা বাড়লো আর্সেনালের।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram