

লা লিগায় মাদ্রিদ ডার্বিতে ভিনিসিউস জুনিয়রের জোড়া গোলে অ্যাতলেটিকো মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
মৌসুমের তৃতীয় মাদ্রিদ ডার্বিতে লা লিগায় অ্যাতলেটিকোকে আতিথ্য দেয় রিয়াল। ম্যাচের ৩৩ মিনিটে আদেমোলা লুকমানের গোলে লিড নেয় অ্যাতলেটিকো।
বিরতির পর ৫২ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে তা শোধ দেন ভিনিসিউস। ৩ মিনিটের ব্যবধানে ভালভার্দের গোলে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। ৬৬ মিনিটে নওহেল মলিনার পায়ে সমতায় ফেরে অ্যাতলেটিকো মাদ্রিদ। তবে ৭২ মিনিটে ভিনির দ্বিতীয় গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় ব্লাঙ্কোসরা।
৭৭ মিনিটে ভালভার্দে লাল কার্ড দেখেন। শেষের দিকে ১০ জনের রিয়ালের বিপক্ষে হুলিয়ান আলভারেজের শট পোস্টে লাগলেও জয় নিয়েই মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা।
এই জয়ে রিয়ালের পয়েন্ট দাঁড়াল ২৯ ম্যাচে ৬৯। আর সমান ম্যাচে বার্সেলোনার ঝুলিতে আছে ৭৩ পয়েন্ট।

