ঢাকা
প্রকাশিত : March 11, 2026
আপডেট: March 11, 2026
প্রকাশিত : March 11, 2026

চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসেলের সাথে ড্র করেছে বার্সেলোনা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে শেষ মুহূর্তের গোলে নিউক্যাসলের বিপক্ষে পরাজয় এড়িয়েছে বার্সেলোনা।

ঘরের মাঠে বার্সেলোনার বিপক্ষে শুরুটাও দারুণ আক্রমণাত্মক ছিলো ইংলিশ ক্লাবটির। তোনালি-এ্যান্থনিদের প্রচেষ্টা সফল হলে প্রথমার্ধেই ৩-০ গোলের লিড নিতে পারতো নিউক্যাসল।

বিরতির পর লেভানডোভস্কির লক্ষ্যভ্রষ্ট শট আক্ষেপ বাড়ায় বার্সা শিবিরে। ৭৪ মিনিটে জোয়েলিনটনের করা গোল বাতিল হয় অফসাইডে। ফলে, লিড নেয়া হয়নি স্বাগতিকদের।

ম্যাচের বাকি সময়ে একের পর এক আক্রমণে বার্সেলোনাকে কোনঠাসা করে ফেলে নিউক্যাসল। ৮৬ মিনিটে ভাঙে প্রতিরোধ। হার্ভি বার্নসের সফল ফিনিশিংয়ে ডেডলক ভাঙে ইংলিশ ক্লাবটি। যদিও ম্যাচের ইনজুরি সময়ে প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি নিউক্যাসলের।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram