

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলির সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা প্রদান এবং দায়িত্বরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে গ্রেফতার মেজর (অব.) আখতারুজ্জামান জামিন আবেদন প্রার্থনা করেছেন।
আজ সোমবার (২৬ অক্টোবর) মহানগর দায়েরা জজ আদালতে তার জামিনের আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
জানা যায়, মেজর আখতারুজ্জামানের জামিনের আবেদনের শুনানি করবেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির। এর আগে ২ অক্টোবর, রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়।
রিমান্ড শেষে বর্তমানে তিনি কারাগারে আছেন। মামলায় মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে সরকারি কাজে বাধা প্রদান, আঘাত, অপরাধমূলক বল প্রয়োগ, ইচ্ছাকৃত অপমান ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে।

